আলমডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২১
ইং
আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গোবিন্দপুর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাবো। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। সেই আদর্শ অন্তরে লালন করে দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। এখানে কোনো মাদকসেবী বা কোনো খারাপ মানুষের স্থান নেই। স্বেচ্ছাসেবক লীগের সদস্য হওয়ার প্রধান শর্তই হচ্ছে সৎ ও নীতিবান ব্যক্তিত্ব। এভাবেই আমরা স্বেচ্ছাসেবক লীগকে একটি আদর্শ সংগঠনে রূপান্তর করতে পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম রিফাত ও যুগ্ম আহ্বায়ক টুকুল। এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মামুন খন্দকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজল, সাইফুল প্রমুখ।
সম্মেলনে সবার সম্মতিক্রমে তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হন মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মহিনুর রহমান স্বাধীন ও সাংগঠনিক সম্পাদক লাল্টু হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান।
কমেন্ট বক্স