দামুড়হুদায় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গণশুনানি
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২১
ইং
দামুড়হুদায় কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হযরত আলী, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার আইনবিষয়ক সম্পাদক রেজাউল হক রেজা, সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, লোকমোর্চার সদস্য রকিবুল হাসান তোতা, শরীফ রতন, মোখলেছুর রহমান, গোলাম ছরোয়ার, হেলাল উদ্দিন, মজিবার রহমান, রনি, ইউনুছ আলী, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেনসহ উপজেলা লোকমোর্চার সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লোকমোর্চার সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
কমেন্ট বক্স