আন্দুলবাড়ীয়ায় অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২১
ইং
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে মোট ৩৭৬টি কম্বল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীন, ইউপি মেম্বার বাহাউদ্দীন, শেখ মাফিজুর রহমান মাফি, রকিবুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স