দর্শনার মদনায় পাবলিক লাইব্রেরি স্থাপনে মতবিনিময়
- আপলোড তারিখঃ
১৩-১২-২০২১
ইং
যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং পাবলিক লাইব্রেরি স্থাপনে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাবিষয়ক কিশোর-কিশোরীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পিকেএসএফের সহযোগিতায় মদনা পশ্চিমপাড়ার আব্দুর রশিদের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিমপাড়া মসজিদের ইমাম সবুর হোসেন।
অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন মদনা গ্রামের আজমল হক, আব্দুল মান্নান, সাংবাদিক আওয়াল হোসেন ও ইসরাইল হোসেন খান টিটো। অনুষ্ঠানে অতিথিরা সকলেই মিলে একটি কিশোর-কিশোরী ক্লাব ও পাবলিক লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে মদনা গ্রামে কিশোর-ক্লাবের ৬০ জন সদস্য অংশ নেয়। এদের মধ্যে মতবিনিময় আলোচনায় অংশগ্রহণ করেন রুমানা, রাহুল, জুয়েল, সাফিন, মেরিনা, প্রিয়া, হাসি ও তুলি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেসমিন আক্তার।
কমেন্ট বক্স