সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজয়ের মাসে মুজিবনগর স্মৃতিসৌধে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পুষ্পমাল্য অর্পণ

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২১ ইং
বিজয়ের মাসে মুজিবনগর স্মৃতিসৌধে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের পুষ্পমাল্য অর্পণ
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতিঘেরা জায়গাগুলোতে ঘুরে রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নিতেই পারেন। আর প্রথম পছন্দ হিসেবে বেছে নিতে পারেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী মেহেরপুরের মুজিবনগর। তেমনি চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বীর সন্তানদের স্মরণে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে পরিদর্শন করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলিজা খাতুন, জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনিসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী