সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রতিবন্ধী ছেলেকে হারিয়ে দিশাহারা পিতা-মাতা

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় প্রতিবন্ধী ছেলেকে হারিয়ে দিশাহারা পিতা-মাতা
আলমডাঙ্গার ডামোশ গ্রামের প্রতিবন্ধী ছেলে শান্তকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পিতা-মাতা। গত পাঁচ দিন ধরে আশপাশ গ্রাম ও আত্মীয়-স্বজনদের বাড়িতে তাকে খুঁজে না পেয়ে আরও চিন্তিত হয়ে পড়েছে তারা। গত ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি প্রতিবন্ধী শান্ত। জানা গেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের ডামোশ গ্রামের সণ্টু আলীর ছেলে শান্ত আলী (১৯) প্রতিবন্ধী (সেরিব্রালপালসি)। ঠিকভাবে চলতে পারে না। একটি বাঁশের লাঠির সাহায্যে শান্ত কোনো রকম চলাফেরা করে। গত ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে শান্ত বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বের হয়ে কেদারনগর কাশিপুর গ্রামের দিকে যায়। দুপুর গড়িয়ে গেলেও শান্ত বাড়িতে না ফেরায় তার মা গ্রামে খোঁজাখুঁজি করে। পরে তাকে না পেয়ে ডামোশের অটো রাইস মিলের শ্রমিক শান্তর পিতা সণ্টুকে সংবাদ দেয়। সণ্টু গত পাঁচ দিন ধরে আশপাশ গ্রামে ও সকল আত্মীয়-স্বজনদের বাড়ি ছেলের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে গতকাল রোববার সণ্টু আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হারিয়ে যাওযার সময় তার পরনে আকাশী রঙের টাওজার ও গায়ে নীল রঙের বর্ডার যুক্ত হালকা বেগুনী কালারের ফুল শার্ট ছিল।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা