সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
দ্রব্যমুল্যের উর্দ্ধগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান
নিত্যপণ্য মূল্যের ক্রমাগত উর্দ্ধগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’ জেলা শাখার আয়োজনে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাবের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। গণঅবস্থানে ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য সাজেদুর রহমান ফেটু, হাফিজুর রহমান, এন এম শাহজালাল, সুরাইয়া পারভীন মলি, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহব্বত হোসেন টিপুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে দেশব্যাপী নিত্যপণ্যের ক্রমাগত উর্দ্ধগতি ঠেকাতে সরকারসহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা