সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না ডিসি মজিবর রহমান

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
নির্বাচনে কোন রকম অনিয়ম বরদাস্ত করা হবে না ডিসি মজিবর রহমান
ঝিনাইদহে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ‘ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে  কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। কোন প্রার্থী মটরসাইকেল শোভাযাত্রা করলেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ ভোট কেন্দ্র দখল, পেশীশক্তি বা কোন ধরণের অপরাধের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রার্থীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল ছালেক।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা