ঝিনাইদহে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপলোড তারিখঃ
১১-১২-২০২১
ইং
ঝিনাইদহে জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে জেলা কৃষক দলের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এসএম মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এমএ মজিদ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির আহ্বায়ক অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ।
বক্তারা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ব্যবস্থা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় শীতার্তদের মাধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমেন্ট বক্স