সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল থেকে অবসর নিলেন সোহেল রানা

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল থেকে অবসর নিলেন সোহেল রানা
চুয়াডাঙ্গা জেলা ফুটবল দল থেকে অবসর নিলেন জেলা দলের দলনায়ক সোহেল রানা। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর ম্যাচ শুরুর আগে অবসরের ঘোষণা দেন সোহেল রানা। এসময় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোর্য়াদ্দার ছেলুন সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট উপহার দেন। এছাড়া সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা ডিএফএ, জেলা ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ, ঝিনাইদহ জেলা দলের খেলোয়াড়গণ, জেল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, ফুটবলার মুরাদ  ফেরদৌস, ফুটবলার হ্যাজীসহ অনেকে।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা