শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলায় ঝিনাইদহ জেলা দল ১-০ গোলে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দলকে হারিয়ে জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু ও উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। নিজেকে যত ভালো খেলোয়াড় মনে করো না কেন, যতই স্টেজে মারার চেষ্টা করো না কেন, নিয়মিত অনুশীলন না করলে ভালো ফলাফল আসবে না। তাই নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও চুয়াডাঙ্গা ডিএফএ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত চুয়াডাঙ্গা ভেন্যুর খেলার দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে ঝিনাইদহ জেলা দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল জয়সূচক একমাত্র  গোলটি করেন। তবে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দল একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি। এদিকে, অনেক দিন পর ফুটবল খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামের ৩টি গ্যালারি দর্শকে ভরে ওঠে। খেলার মাঠে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, সহসভাপতি রেজাউল হক জোর্য়াদ্দার রেজা, ইমরান হুসাইন, সাবেক কৃতী ফুটবলার মাহমুদুল হক লিটন, নাজমুল হক, শহীদ হোসেন গুরখা, ওবায়দুল হক জোর্য়াদ্দার, শরিফুল ইসলাম, শহীদুল কদর জোর্য়াদ্দার, কাজী আদুন, মিলন বিশ্বাস, মুরাদ ফেরদৌস, হ্যাজী, বিপ্পা, আসাবুল, জেলা ফুটবল দল থেকে সদ্য অবসরে যাওয়া ফুটবলার সোহেল রানাসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ। চুয়াডাঙ্গা জেলা দলের কোচ ছিলেন সাবেক ফুটবলার সাইদুর রহমান ও ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোর্য়াদ্দার। গতকালের ম্যাচটি পরিচালনা করেন বাফুফের তালিকাভুক্ত রেফারি মোস্তফা কামাল, মেহেদী হাসান, মিনার বিশ্বাস, লাবু জোর্য়াদ্দার ও ম্যাচ কমিশনার ছিলেন রিপেন রায়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা