শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অনলাইন জুয়ার সহায়তার অভিযোগে ‘উপায়’র সেলস রিপ্রেজেনন্টিটিভ গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
অনলাইন জুয়ার সহায়তার অভিযোগে ‘উপায়’র সেলস রিপ্রেজেনন্টিটিভ গ্রেপ্তার
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর কর্তৃক অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রান্সজেকশনে সহায়তার অভিযোগে মুজিবনগর থানার একটি নিয়মিত মামলায় মেহেরপুর জেলার মোবাইল ব্যাংকিং ‘উপায়’-এর ডিস্ট্রিবিউশন সেলস রিপ্রেজেনন্টিটিভ মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। জানা যায়, ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই এস এম মনিরুজ্জামান মিলন ও এসআই প্রহ্লাদ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেন। আরিফুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। গতকাল বৃহস্পতিবার আরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা