শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন সফল করতে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ওয়ালিউর রহমান নয়ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের রোগনিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান ও পরিসংখ্যান কর্মকর্তা আকতার হোসেন। কর্মশালায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার দিনব্যাপী জেলার ৪টি উপজেলায় এক হাজার ৯০৬টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করবেন সরকারি ও বেসরকারি মিলিয়ে ১ হাজার ৮১০ জন কর্মী। এখানে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৫৪ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২০ হাজার ৯৭১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত