শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা আজ

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা আজ
বঙ্গবন্ধু ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা আজ শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলায় মুখোমুখী হবে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা দল ও ঝিনাইদহ জেলা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও চুয়াডাঙ্গা ডিএফএর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। খেলার মাঠে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত