সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতিপোতা ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
নতিপোতা ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নতিপোতা ইউনিয়নে বেড়বাড়ি প্রাইমারি স্কুলমাঠে এ প্রস্তুতি সভা এবং জুড়ানপুর ইউনিয়নে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন জেলার নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য হওয়ার প্রধান শর্তই হচ্ছে সৎ ও নীতিবান ব্যক্তিত্ববান হওয়া। আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন মিলন, আব্দুল রাজ্জাক, বিপ্লব আহমেদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্তারুজ্জামান বাবু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মামুন, ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা আহমেদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী