ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের কর্মসূচি
- আপলোড তারিখঃ
০৯-১২-২০২১
ইং
অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তিকরণসহ প্রতিবন্ধী শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখা। কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আছাদুর রহমান, শিক্ষক নেতা গোলাম মোস্তফা, সালমা আক্তার, আব্দুস সালাম, ফাতেমা ফারহানা, রাশেদুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। এসময় বক্তারা, প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তিকরণ, শতভাগ আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ, শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
কমেন্ট বক্স