শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন ১০ জন নারী-পুরুষ। তাঁরা সবাই বাংলাদেশী বলে বিজিবি সূত্রে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়- গতকাল বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তিনজন পুরুষ, তিনজন নারী ও চারজন শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মো. মজিবর রহমানের ছেলে শওকত আলী শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী শেখ, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের মৃত ধলামিয়া শেখের ছেলে মো. সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মো. হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭), সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (৮ মাস)। তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত