সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর দৌলৎগঞ্জ বাজার আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
জীবননগর দৌলৎগঞ্জ বাজার আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
জীবননগর দৌলৎগঞ্জ বাজার পরিচালনায় আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় বাজার কমিটির আহ্বায়ক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বারের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মারুফ সরোয়ার বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, মুন্সী ওয়াহেদুজ্জামান খোকন, শফিকুল ইসলাম ও জসিম উদ্দীন। সভায় জীবননগর বাজার পরিচালনা কমিটির নির্বাচন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা তৈরির বিষয়ে আলাপ-আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা