শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় অনূর্ধ্ব-১৫ বালকদের কাবাডি প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় অনূর্ধ্ব-১৫ বালকদের কাবাডি প্রতিযোগিতা
আলমডাঙ্গায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছর বয়স্ক বালকদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় গত বুধবার সকালে আলমডাঙ্গা সরকারি পাইলট বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে নক আউট পদ্ধতিতে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় আলমডাঙ্গা উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় ব্রাইট মডেল মাধ্যমিক বিদ্যালয় দল পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় দলকে ১৭ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড় এবং ম্যান অব দ্য ম্যাচসহ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহাম্মদ ডন, আলমডাঙ্গা সরকারি পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই খেলোয়াড়দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। এছাড়া গঠনমূলক বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত