রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাল টাকাসহ দুই কিশোর আটক

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২১ ইং
জীবননগরে জাল টাকাসহ দুই কিশোর আটক
জীবননগরে ৫০ টাকার জাল নোটসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার জোহা গ্রামের আলী আকবরের ছেলে ইমন হোসেন (১৭) ও একই উপজেলার হাবাসপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৬)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এসআই আমির হোসেন ফোর্স নিয়ে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার শহিদুলের চায়ের দোকানের সামনের অভিযান চালান। এসময় ৬২টি ৫০ টাকার জাল নোটসহ ইমন হোসেন ও মেহেদী হাসান নামের দুই কিশোরকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত