সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২১ ইং
মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন, সদস্য নুরুল আহমেদ, রুহুল কুদ্দুস টিটো, আফতাব আহমেদ প্রমুখ। প্রস্তুতি সভায় দিনটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে মানববন্ধন ও আলোচনা সভা অন্তর্ভুক্ত রয়েছে।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা