সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর কাশিপুরে পিটিয়ে বাঘডাশা হত্যা

  • আপলোড তারিখঃ ০৮-১২-২০২১ ইং
জীবননগর কাশিপুরে পিটিয়ে বাঘডাশা হত্যা
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে একটি বাঘডাশা পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের কুকু পাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের পুত্র মোজাম্মেল হকের বাড়িতে গত সোমবার দিনগত আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে হাঁস-মুরগীর ঘরে আক্রমণ চালায় বাঘডাশা। ভয়ঙ্কর শব্দের আওয়াজ পেয়ে বাড়ির মালিক গ্রামবাসীর সহযোগিতায় বাঘডাশাকে পিটিয়ে হত্যা করে। গ্রামবাসী ধারণা করছেন, গত দুই দিন বৈরি আবহাওয়া ও টানা ভারী বর্ষণের কারণে রাতের আঁধারে বণ্যাপ্রাণী লোকালয়ে চলে আসে। খবর পেয়ে এক নজর বাঘডাশাটি দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভীড় জমায়।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী