সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালন

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০২১ ইং
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালন
৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঝিনাইদহ। আকাশে ওড়ে লাল-সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম-গ্রামান্তরে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সালমা সেলিম, রাজিবুল খান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন, আহম্মেদ, মনোয়ার হোসেন মালিতা, বসির উদ্দিনসহ অন্যরা। বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা