শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গর ঠাকুরপুর পীরগঞ্জ জামে মসজিদ ও দরগাহের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গর ঠাকুরপুর পীরগঞ্জ জামে মসজিদ ও দরগাহের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার ঠাকুরপুর পীরগঞ্জ জামে মসজিদ ও দরগাহ’র নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। একই সভায় মসজিদ ও দরগাহের নতুন পরিচালনা কমিটি দায়িত্বভার গ্রহণ করে। গতকাল রোববার বাদ আছর ঠাকুরপুর পীরগঞ্জ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে গত (৩ ডিসেম্বর) শুক্রবার বাদ জুম্মা মসজিদের ঈমাম নিয়ম অনুসারে উপস্থিত সকল মুরসুল্লিদের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার সকলের সর্বসম্মতিক্রমে মুসল্লিদের মধ্যে সভাপতি হিসেবে ডলিম, সাধারণ সম্পাদক হিসেবে তাইজেল এবং ক্যাশিয়ার হিসেবে সোনা মিয়াসহ মোট ৪১ সদস্যসের নাম প্রস্তাব করলে উপস্থিত সকল মুসল্লি তাদেরকে সমর্থন জানান। এই নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে গতকাল রোববার বাদ আছর পরিচিত সভার আয়োজন করে। রেজ্যুলেশনের মাধ্যমে সকলের উপস্থিতিতে স্বাক্ষর গ্রহণ করে নতুন কমিটির সকলকে পরিচিত করিয়ে দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। রেজ্যুলেশনে আরও সিদ্ধান্ত হয়, ঠাকুরপুর পীরগঞ্জ মসজিদ ও দরগাহের নতুন কমিটির বিরুদ্ধে যদি কারও কোনো আপত্তি থাকে বা কেউ দায়িত্ব নিতে ইচ্ছা করেন তাহলে আগামী ১০ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা মসজিদে উপস্থিত থেকে আপত্তি বা দায়িত্ব প্রস্তাব সকল মুসল্লিদের কাছে দিতে পারবেন। নিয়ম অনুসারে সকল মুসল্লিগণ সাথে সাথে আপনার আপত্তি সমর্থন ও ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবেন। (-বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা