শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
মহেশপুরে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে একজন ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। গতকাল রোববার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর এলাকায় সীমান্ত শূন্য লাইন থেকে বাংলাদেশের ভেতর থেকে তাদের আটক করা হয়। গতকাল বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মিনহাজুল ইসলাম (৩২), মাগুরা সদর উপজেলার জেলার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮), তাঁর স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং ছেলে স্বপ্নীল দাস (১৮মাস), একই জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মণ্ডলের স্ত্রী সুবর্ণা মণ্ডল (৩৮), তাঁর ছেলে অভয় মণ্ডল (১০) এবং সাতক্ষীরা কলারোয়া থানার কুশোডাঙ্গা গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত