মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় রূপসী বাংলার ২য় বর্ষপূর্তি উৎসব ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
দর্শনায় রূপসী বাংলার ২য় বর্ষপূর্তি উৎসব ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত
দিনভর নানা আয়োজনের মধ্যদিয়ে স্মরণীয় করে রাখা হলো দর্শনা রূপসী বাংলা সোসাইটি’র ২য় বর্ষপূর্তি উৎসব। ২০১৯ সালের ১ ডিসেম্বর পথচলা শুরু হয় রূপসী বাংলা সোসাইটির। গুটিগুটি পায়ে সফলভাবে এ সংস্থার কার্যক্রম অতিবাহিত হয়েছে। ২ বছর পেরিয়ে ৩ বছরের পথচলায় গত শনিবার দিনভর অনুষ্ঠিত হয় বর্ষপূর্তি উৎসব। সকালে সংস্থার দর্শনা আজমপুরস্থ কার্যালয় থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। দুপুরে মহ্নাভোজ শেষে বিকাল সাড়ে ৩টায় কেক টাকা অনুষ্ঠিত হয়। এর পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে রূপসী বাংলা পরিবারের সদস্যরা। অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শনা মুক্তি ক্লিনিকের পরিচালক ডা. রফিকুল ইসলাম, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, দৈনিক মাথাভাঙ্গা স্টাফ রিপোর্টার আলম আশরাফ, দর্শনা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার। সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘রূপসী বাংলা খুব অল্প সময়ে মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। বেশ সুনামের সাথেই চলছে তাদের কার্যক্রম। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ সংস্থার সদস্যরা। রূপসী বাংলার সুনাম অক্ষুন্ন রাখতে সকলকে দায়িত্ববান হতে হবে, কাজ করতে হবে আন্তরিকতার সাথে। রূপসী বাংলা সোসাইটির নির্বাহী পরিচালক হারুন রাজুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আজাদ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন, দর্শনা সোসাইটির ব্যবস্থাপক (সার্বিক) আরাফাত হোসেন মিস্টার, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সৌদি প্রবাসী বিল্লাল হোসেন, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইয়াছিন জুয়েল, কার্ত্তিক সাহা, সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল হালীম, আব্দুল মজিদ, আব্দুল কাদের, আনারুল ইসলাম, আব্দুর রহমান। রূপসী বাংলা সোসাইটির ব্যবস্থাপক মাহমুদ হাসান রণির উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রোকেয়া খাতুন কেয়া, আসমা আরা শিখা, জোসনা খাতুন, সাদিয়া জামান মিম, নুসরাত জাহান মেঘলা, সুগন্ধা, আমেনা খাতুন, বৃষ্টি খাতুন, মিম আক্তার সাথী, ফারহানা খাতুন, নয়ন, সবুজ, মুন্না, আকাশ, রিমঝিম, তনতু, শাওন, প্রমুখ। আলোচনা পর্ব শেষে সংস্থার ৩২ জন গর্বিত সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা