শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভার আয়োজন করা হয়। আলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদীর উপস্থাপনায় এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, সাবেক প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার। এসময় আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজের আলী, দপ্তর সম্পাদক শেখ রেজাউল হক (রেজা বিডিয়ার) সহ-দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, সাংগঠনিক সম্পাদক-২ হাফিজুর রহমান হাফিজ, কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানা তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকমান, শেখ সামাদুল ইসলাম, যুবলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান উজ্জল, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। উক্ত আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এমপি হাজী আলী আজগার টগর ও এমপির সহধর্মিনী মাবিয়া আজগারের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মীড়- হারদাপাড়া বায়তুল সালাম জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা নুরুজ্জামান।


কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ