সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে পল্লী প্রাণি চিকিৎসক ও যুব সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২১ ইং
উথলীতে পল্লী প্রাণি চিকিৎসক ও যুব সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত
পল্লী প্রাণি চিকিৎসকদের ঐক্যবদ্ধ ও নানা ধরনের সুযোগ-সুবিধা প্রাপ্তির লক্ষে জীবননগর উপজেলার উথলী, কেডিকে ও মনোহরপুর ইউনিয়নের পল্লী প্রাণি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত সাবেক উথলী ইউনিয়ন পল্লী প্রাণি চিকিৎসক ও যুব সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উথলী বাজারে রিফাদ কফি হাউজে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সংগঠনের উপদেষ্টা মো.রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা, আজিজুল হক ডাবলু, আনিসুর রহমান রব, সোহেল রানা বকুল, সাজ্জাদ হোসেন, আব্দুর রহমান মণ্টুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। মাসিক সভা অনুষ্ঠানে সংগঠনের নেতারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রশিক্ষণসহ নানা সুযোগ-সুবিধা প্রদানের দাবি করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ঘোষণা দেন এবং সংগঠনের কার্যালয়ে আসবাবপত্র প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।  


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী