শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিনে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দোয়া ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২১ ইং
যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিনে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দোয়া ও আলোচনা সভা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে জন্মদিন পালন করা হয়। এছাড়া শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে জেলার ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক বিশিষ্ট লেখক-সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, আবু বক্কর সিদ্দীক আরিফ, আলমগীর আজম খোকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি লাল্টু, যুগ্ম সম্পাদক খোকন, সাংগঠনিক সম্পাদক সোহেল, ৩নং ওয়ার্ড সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিপ্লব হোসেন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আল ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মণ্ডল, লোকমান, মিন্টু, টিটু, সুমন, আলিম, মিঠুন, আল নোমান, মিলন, জাকির, তাইজেল, বাচ্চু, সুজন, রুবেল, তানজিল, শান্ত, সুমন, সাদিকুর, শাকিব হোসেন, ছাত্রলীগ নেতা কবির, মৃদুল ইসলাম সৌরভ, বনি, ইকবাল, ইমরান, জনি, সামী, মাহফুজ, আরাফাত, আসিফ ইকবাল, ওয়াসিম, জনি, রতন, শাকিল, প্রমুখ। সভাপতির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি কখনোই সত্য প্রকাশে দ্বিধা করেননি। লেখনির মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার পাশাপাশি মুজিববাদের কার্যক্রম তিনি তুলে ধরেছেন। এছাড়া মুজিববাদের নীতি-আদর্শ কী হবে এবং মুজিববাদ বিস্তারে সংগঠনের নেতা-কর্মীদের কী করতে হবে, এ ব্যাপারে তিনি তাঁর লেখনির মাধ্যমে পরামর্শ দিয়েছেন, দিক-নির্দেশনা দিয়েছেন। জাতি গঠনে যুবসমাজকে কীভাবে নিয়োজিত করা যায়, সে বিষয়ে শহীদ শেখ ফজলুল হক মনি যেসব নির্দেশনা রেখে গেছেন, তা বর্তমান প্রজন্মের কাছে পাথেয় হয়ে থাকবে। জাতি গঠনে যুবসমাজকে সুসংগঠিত করতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। নঈম জোয়ার্দ্দার বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি মাত্র ৩৫ বছরের জীবনকালে প্রায় ৯ বছর কারাগারে কাটিয়েছেন। দেশবাসী ও দলকে সংগঠিত করতে হুলিয়া নিয়েও তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়িয়েছেন। ১৯৭৫ সালে জাতির পিতার সঙ্গে তিনি শাহাদাতবরণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন তিনি। যে দিনটি বাংলাদেশের জন্য এক কলঙ্কময় দিন। আজকের দিনে তাঁর প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। আলোচনা সভা শেষে কেক কেটে শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন করা হয়। এছাড়া দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্টেডিয়াম (নতুন স্টেডিয়াম) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওমর ফারুক।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত