শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০২১ ইং
জীবননগর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন
জীবননগর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারি) মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন। প্রধান বক্তার হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাড.রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন খোকন, দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম ও জেলা জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক জুলফিক্কার আলী কলি। এছাড়াও বক্তব্য দেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির নেতা মমিনুল ইসলাম হানেহার, মজিবুর রহমান মবু, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক আব্দুল হান্নান, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস শুকুর ও বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, হাসাদাহ ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি রোকনুজ্জামান লাবু, সম্পাদক ইসলাম হোসেন, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক রহিম শিকদার, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট নাসির উদ্দিন, সম্পাদক তহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত পাটবীজ কর্মকর্তা বদিউজ্জামান, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক ডা.আব্দুস সবুর প্রমুখ। সম্মেলনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা জাহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাড. সোহরাব হোসেন সম্মেলনে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারি) মুজিবুর রহমানকে সভাপতি ও মোসাব কাক্কাকে সাধারণ সম্পাদক হিসেবে জীবননগর উপজেলা জাতীয় পার্টির এবং মো. আশাদুল ইসলাম মোল্যাকে সভাপতি ও আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে জীবননগর পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সার্বিক উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন আতিয়ার রহমান। সম্মেলনস্থলে বিপুল সংখ্যক জাতীয় পার্টির নেতা-কর্মী উপস্থিত হওয়ায় সম্মেলনটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত