শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফেনসিডিল ও বন্দুকের কার্তুজসহ দুই ভাই আটক

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২১ ইং
গাংনীতে ফেনসিডিল ও বন্দুকের কার্তুজসহ দুই ভাই আটক
মেহেরপুরের গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করমদি গ্রাম থেকে মাদক কারবারি দুই সহোদর মোহাম্মদ আলী (৪৫) ও আজাদ আলীকে (৪০) আটক করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২ বোতল ফেনসিডিল ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজ। গতকাল শুক্রবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাঁদেরকে আটক করা হয়। মোহাম্মদ আলী ও আজাদ আলী ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রাজ্জাক ফোর্স নিয়ে করমদি গ্রামের মোহাম্মদ আলী ও আজাদ আলীর বসতবাড়িতে অভিযান চালান। এসময় ঘরের সিঁড়ির নীচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪২ বোতল ফেনসিডিল ও দুুই রাউন্ড বন্দুকের কার্তুজ পাওয়া গেলে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে এ মামলায় গ্রেপ্তার  দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত