শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসমানখালীতে আহছানিয়া মেডিকেল সেন্টারের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২১ ইং
আসমানখালীতে আহছানিয়া মেডিকেল সেন্টারের উদ্বোধন
আলমডাঙ্গার আসমানখালী শালিকা মোড়ে আহছানিয়া মেডিকেল সেন্টারের উদ্বোধন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে আসমানখালী নিউ মডেল কিন্টার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুন্সী মো. এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানুষ মানুষের, মানব সেবাই হলো সবচেয়ে বড় ধর্ম, স্রষ্টার ইবাদত সৃষ্টের সেবা। সমাজে একজন ব্যক্তি যখন মানব সেবা করে থাকেন, মহান আল্লাহ তার ওপরে খুশি হয়ে তাকে পুরস্কার দিবে। মানবসেবার ফল কখনো বৃথা যাবে না। আসমানখালী বাজারে আহছানিয়া মেডিকেল সেন্টার উদ্বোধন হলো, এই ভাবে দেশে বিভিন্ন প্রকার দিনের পরে দিন পরির্বতন হচ্ছে। এগুলো করতে হলে এলাকার পরিবেশ শান্তশিষ্ট থাকতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ ও জাতীর উন্নয়নে কাজ করছে। আপনাদের এলাকার নিরাপত্তার জন্য সরকার এখন হাতের নাগালে পুলিশ দিয়েছে, যাতে এলাকার পরিবেশ সবসময় ভালো থাকে।’ আহছানিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিমের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দীন হেলা, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান, আনারুল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আনারুল ইসলাম, আনিচ উদ্দীন, ডা. মো. তানভির আহম্মদ, জয়নাল আবেদী, মজিবুল হক, চিৎলা ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাদিমপুর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, গাংনী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজামুল হায়দার, তপন মিয়া, মনিরুজ্জামান ডাবলু, মাসুম বিল্লাহ, মিরাজুল ইসলাম,বকুল হোসেন, সেণ্টু, লিংকন, আরবিএমএস রাজু, আরফিন, কমরুজ্জমান, আকবর আলী, রুজি, সালমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হুমায়ন কবীর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আজমতুল্লাহ ও হাণ্টু শাহ্।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত