শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত পরাজিত স্বতন্ত্র প্রার্থী নাজমুলের সুস্থতা কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ০৪-১২-২০২১ ইং
আলমডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত পরাজিত স্বতন্ত্র প্রার্থী নাজমুলের সুস্থতা কামনায় দোয়া
আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পরাজিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুসাইনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদেমাজু, ডাউকী ও বিনোদপুর গ্রামের জামে মসজিদ ও ডাউকী স্কুলমাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যারাতে আলমডাঙ্গা উপজেলার ডাউকীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। নাজমুল হুসাইন ডাউকী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর ওপর নৃশংস হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ঘটনার দিন রাত ৯টার দিকে আলমডাঙ্গা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ। এ বিক্ষোভ সমাবেশের পাল্টা বিক্ষোভ করতে গেলে তরিকুল চেয়ারম্যানের লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় তরিকুলের বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের দুটি ও সাধারণ মানুষের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক শাহাবুল, এএসআই শরিফুল ইসলামসহ চার পুলিশ সদস্য আহত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত