শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের ওপর হামলার চেষ্টা

  • আপলোড তারিখঃ ০২-১২-২০২১ ইং
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের ওপর হামলার চেষ্টা
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে তিনি বৈডাঙ্গা এলাকার ষাটতলা গ্রামে ধর্মসভা শেষে বাড়ি ফেরার পথে নৌকা প্রার্থীর সমর্থক পরিচয়দানকারীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এসময় তিনি নিজের জীবন বাঁচাতে অন্য পথ দিয়ে বাড়ি ফিরে আসেন। এসময় অনেকেই মাদকাসক্ত ছিল বলে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুন অভিযোগ করেন। বিষয়টি তিনি ঝিনাইদহ সদর সার্কেকেলের অতিরিক্ত পুলিশ সুপারকে মৌখিকভাবে অবহিত করেছেন বলেও জানান। স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের অভিযোগ, তিনি গণসংযোগ করতে পারছেন না। তাঁকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাঁর সমর্থকদের প্রচার কাজে বাঁধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে নৌকার প্রার্থী মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা তারা নিজেরাই ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমি বা আমার সমর্থকরা কাউকে হুমকি বা প্রচারে বাধা দিচ্ছি না।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত