আলমডাঙ্গায় ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি
- আপলোড তারিখঃ
০২-১২-২০২১
ইং
আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২০২২ উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য ক্রয় কমিটির উদ্যোগে আমন সংগ্রহ ও মনিটরিং কমিটির উদ্যোগে গতকাল বুধবার এ লটারি অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪৩ জন কৃষকের মধ্যে ৫২২ জনকে লটারির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সরোওয়ার্দ্দী, উপজেলা প্রকৌশলী আব্দুল প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম, ওসিএলএসডি লিটন বিশ্বাস, খাদ্য পরিদর্শক, উপজেলা মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার প্রমুখ।
কমেন্ট বক্স