চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০১-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী জজ মো. শামসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সাধারণ জনগণের যে আইনগত সুযোগ-সুবিধার অধিকার রয়েছে এবং কীভাবে সে সকল আইনগত সুযোগ-সুবিধাসমূহ জনগণ পেতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং জনগণকে নারী নির্যাতনসহ সকল প্রকার নির্যাতন বন্ধে ও রোধে সচেতন থাকার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়সহ সরকারের বিভিন্ন উন্নয়ন এবং সকল শিশুদের শিক্ষাদানসহ উত্তম জীবন গঠনে মায়েদের ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হাসান, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক শামিম রেজা ও দাতা সদস্য খিজির আহমেদ। স্বাগত বক্তব্য দেন করে সহকারী তথ্য অফিসার রোস্তম আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। সমাবেশে প্রায় ১২০ জন মহিলা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স