বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ চারজন আটক

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২১ ইং
ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নারীসহ চারজন আটক
করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘অমিক্রন’ সংক্রমণের উদ্বেগজনক খবরের মাঝে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারো অবৈধ পারাপার বৃদ্ধি পেয়েছে। গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে চারজন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করার সময় তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। খবরে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের মো. মোজাম্মেল হকের মেহগনি বাগানের মধ্যে ভারত থেকে চার নারী-পুরুষ অবৈধভাবে প্রবেশ করে অপেক্ষা করছিল। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (৪০), রাজবাড়ী জেলার পাংশা থানার মহিষডাঙ্গা গ্রামের আ. রহমান ম-লের ছেলে মো. দিলবার হোসেন (৩৫), যশোর জেলার কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে মোছা. লিজা খাতুন (২৬) ও একই থানার তেজরোল গ্রামের মৃত. তফসির মোল্লার মেয়ে মোছা. কাজল রেখা (২৮)।


কমেন্ট বক্স