শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২১ ইং
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ সভা
মেহেরপুর গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। উপজেলা প্রশাসন আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা