দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়নবিষয়ক আলোচনা সভা
- আপলোড তারিখঃ
০১-১২-২০২১
ইং
দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়নবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আছির আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম, উপজেলা মৎস্য অফিসার আয়ুব আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াজিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবীসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ফার্য়ার সার্ভিসের অফিসার ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স