শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সংরক্ষিত মহিলা সাংসদ পুনম’র ঐচ্ছিক তহবিল থেকে : চুয়াডাঙ্গায় হত দরিদ্রদের মধ্যে চেক বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০১৭ ইং
সংরক্ষিত মহিলা সাংসদ পুনম’র ঐচ্ছিক তহবিল থেকে : চুয়াডাঙ্গায় হত দরিদ্রদের মধ্যে চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কৃতি সন্তান, জাতীয় সংসদের’৩০৯ সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সংসদ সদস্য বেগম শিরিন নাঈম পুনম ২০১৬-২০১৭ অর্থ বছরে তাঁর অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে জেলা সদরের ২৬জন হতদরিদ্রদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় কেদারগঞ্জস্থ মহিলা উন্নয়ন সংস্থার জেলা কার্যালয়ে তাদের হাতে ৩ হাজার টাকার চেক তুলে দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রোকসানা, সদর উপজেলা নির্বাহী অফিসারের নাজির প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত