চুয়াডাঙ্গায় লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা
- আপলোড তারিখঃ
২৯-১১-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা ওয়েভ ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর। সদর উপজেলা লোকমোর্চার দ্বি-মাসিক সমন্বয় সভায় গত মাসের কাজের কার্যবিবরনী পাঠ ও অনুমোদন করা হয়। এছাড়াও, উপজেলা লোকমোর্চা সদস্যদের পাবলিক হেয়ারিং এ অংশগ্রহণ প্রসঙ্গে আলোচনা করা হয়। সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়ানো, কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা, রোগিদের পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করাসহ আগামী ১ ডিসেম্বর সংগঠনের আয়োজনে অনুষ্ঠিতব্য গণ শুনানীতে কি কি তুলে ধরা হবে, সে বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভিন লায়লা, সহ-সভাপতি শোহিনা খাতুন, সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক আশরাফ বিশ্বাস মিন্টু, দপ্তর সম্পাদক হাজী নাসীর জোয়ার্দ্দার, সহ সাংগঠনিক সম্পাদক মেহেরাব্বিন সানভী, সদস্য অ্যাড. শাহাজাহান আলী, অ্যাড. বদর উদ্দিন, মাসুমা খাতুন, শেখ লিটন, আব্দুর রহমান। লোকমোর্চা সদস্য সচিব কানিজ সুলতানা, ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ প্রমুখ।
কমেন্ট বক্স