মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী বাজারে ব্যবসায়ীদের মতবিনিময় সভা : নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
হিজলগাড়ী বাজারে ব্যবসায়ীদের মতবিনিময় সভা : নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি
দীর্ঘ ১৭ মাস পর হিজলগাড়ী বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বাজারের চাউলপট্টিতে হিজলগাড়ী বাজার পরিচালনা কমিটির আহবায়ক ও হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তাপস সরকারের সভাপত্বিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ব্যবসায়ীরা দ্রুত নির্বাচনের মাধ্যমে বাজার পরিচালনার জন্য একটি স্বচ্ছ পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার জনগুরুত্বপূর্ণ হিজলগাড়ী বাজারের কমিটি গঠন নিয়ে ১৭ মাস পূর্বে দুইপক্ষের বিরোধের কারণে আইনশৃংখলা পরিস্থিতি অবনিত হওয়ার আশঙ্কা তৈরী হয়। বিষয়টি জানতে পেরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জকে আহবায়ক করে ৮ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করে দেয়। এই কমিটি যতদিন নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা না হবে ততদিন পর্যন্ত দায়িত্বপালন করবেন বলে জানিয়ে দেন। সেই থেকে অদ্যবধি ১৭ মাস যাবত আহবায়ক কমিটি কর্তৃক বাজার পরিচালনা হয়ে আসছে। গতকাল অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাজারের ব্যবসায়ীদের মধ্য উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা