শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সম্ভাবনার নতুন দিগন্ত ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
সম্ভাবনার নতুন দিগন্ত ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শহর কিংবা গ্রামের বাসিন্দাদের দোরগোড়ায় নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ব্র্যাক ব্যাংক জীবননগর শাখার অধীনে উথলী এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় উথলী বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উথলী আউটলেট পরিচালক মজনু মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, ব্র্যাক ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, জীবননগর শাখা ব্যবস্থাপক মুরাদ হোসেন, বিভাগীয় সমন্বয়ক (প্রধান কার্যালয়) মাহাবুবুল আলম, ঝিনাইদহ জোনাল টিম লিডার সুমন রেজা, ঝিনাইদহ জেলা এজেন্ট ব্যাংকিং অফিসার রুস্তম আলী ও মাগুরা জেলা এজেন্ট ব্যাংকিং অফিসার নাসিম রেজা মিল্টন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের স্লোগানের সাথে পাল্লা দিয়ে আধুনিকায়ন হয়েছে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সেবা। প্রতিযোগিতাপূর্ণ বাজারে সুষ্ঠু সেবা প্রদানে এগিয়ে থাকায় সাধারণ মানুষের নির্ভরযোগ্য ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে সমগ্র বিশ্বে। স্বচ্ছ নীতি ও আদর্শে অবিচল থেকে সততা, নিষ্ঠা ও প্রযুক্তিসমৃদ্ধ সেবাসহ কর্মকর্তাদের দক্ষতার ফলেই ব্র্যাক ব্যাংক আজ সর্বক্ষেত্রে সফলতা অর্জন করছে। এক সময় সমাজের উঁচু শ্রেণির মানুষের জন্য ব্যাংকিং সেবা প্রচলিত থাকলেও এখন সব শ্রেণির মানুষের জন্য সেবা নিশ্চিত করছে ব্যাংক। এ ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবা সম্ভাবনার নতুন দিগন্ত বলে ধরে নেয়া যেতে পারে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার দামুড়হুদা আউটলেট পরিচালক মনিরুজ্জামান, কার্পাসডাঙ্গা আউটলেট পরিচালক আশিকুর রহমান, আসমানখালী আউটলেট পরিচালক নিলয় সাহা প্রমুখ। ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিসার (চুয়াডাঙ্গা) ইয়াসির আরাফাত।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা