শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে পরিণতি শুভ হবে না’

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
‘খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে পরিণতি শুভ হবে না’
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্তর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলমউদ্দীন খান, মো. ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, মো. আলমগীর হোসেন, মো. আক্তার হোসেন, প্রচার সম্পাদক মাবুদ মালিক ও শিল্পবিষয়ক সম্পাদক মো. শাহজামাল। সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় প্রতিহিংসা চরিতার্থ করার হীন মানসিকতায় সাজা দিয়ে এবং মুক্তি না দিয়ে, বর্তমানে উন্নত চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। অনতিবিলম্বে দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে চিকিৎসা প্রদানের বাধা না তুলে নিলে, উনার কোনো শারীরিক ক্ষতি হলে এর দায়িত্ব পুরোটাই এই জনবিচ্ছিন্ন কর্তৃত্ববাদী সরকারকেই নিতে হবে। তাঁরা আরও বলেন, সামনের দিনগুলোতে আরও শক্তি নিয়ে সবাইকে নেমে আসতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে বাধ্য করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে। খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে পরিণতি শুভ হবে না। চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানের উপস্থাপনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এম হাসান, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্যসচিব মো. জাকারিয়া শান্ত, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব মো. জাকির হোসেন, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিক মজনু, সদস্যসচিব আবু হেনা রনি, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, সদস্যসচিব রাশিদুল ইসলাম, জীবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এখলাছুর রহমান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কালাম আজাদ, শামসুল, রনি, তুহিন ইসলাম, আলিম জোয়ার্দ্দার, সানোয়ার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম শাহরিয়ার লিটন, যুগ্ম আহ্বায়ক সানোয়ার মেম্বার, বিল্লাল হোসেন, আব্দুল সালাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ, মহাসিন আলী, জীবনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক শাফায়েত ইবনে রনন, আব্দুল জলিল, সাইদুর রহমান মণ্ডল, পৌর মোবারক মোল্লা, মো. শাকিল, দর্শনা থানা যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া, রুহুল আমিন, মির অনিক, বিল্লাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান, পৌর যুগ্ম আহ্বায়ক মহিন কুমার রতন, দামুড়হুদা উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, আলমডাঙ্গা পৌর যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সজিব, মিজানুল হকসহ স্বেচ্ছাসেবক দলের ইউনিট কমিটির নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত