শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আগাম ভুট্টার চাষ

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
দামুড়হুদায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ আগাম ভুট্টার চাষ
দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে আগাম ভুট্টার রেকর্ড পরিমাণ চাষ হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় আগাম ভুট্টা লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন এই উপজেলার কৃষকেরা। এবং আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন দামুড়হুদা উপজেলার প্রান্তিক কৃষকেরা। সেই আশা নিয়ে তাই আগাম ভুট্টা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তাঁরা। দামুড়হুদা উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সবুজ চারা ভুট্টা গাছের মিলন মেলা। যেন এই সবুজের মাঝে নিজের অজান্তেই হারিয়ে যেতে ইচ্ছা করে। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কুমারীদহ মাঠের একজন ভুট্টা চাষি মিনারুল ইসলাম (২৬)। আগাম ভুট্টা চাষ সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রতিবারই ভুট্টা চাষ করি। কিন্তু এবার অন্য ফসল আগে ওঠাই দুই বিঘা আগাম ভুট্টা চাষ করেছি। ভালোভাবে পরিচর্যা করাই আগাম ভুট্টা গাছ ও গাছের সবুজ রং ভালো আছে এবং এখন পর্যন্ত কোনো পোকা-মাকড়ের আক্রমণ না থাকায় ভালো ভুট্টা পাওয়ার আশা করছি।’ দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের আরেক কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘ভুট্টা একটি লাভজনক ফসল। খরচ-খরচা বাদ দিয়ে এক বিঘা ভুট্টায় যদি দাম ভালো থাকে, তবে ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো লাভ থাকে এবং টাকাগুলো একসাথে পাওয়ায় আমি প্রতি বছরই ভুট্টা চাষ করে থাকি। সেই আশা নিয়ে এবারও আমি দেড় বিঘা ভুট্টা চাষ করেছি।’ দামুড়হুদা উপজেলার তারানীপুর গ্রামের আমির বলেন বলেন, ‘আমি এবার তিন বিঘা আগাম ভুট্টা চাষ করেছি। তাতে খরচ হবে আনুমানিক ৬০ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকায় ভুট্টা গাছের চারা এখন পর্যন্ত ভালো আছে। আশা করি ভালো ফলন হবে এবং দামও ভালো পাওয়া যাবে।’ আগাম ভুট্টা চাষ সম্পর্কে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন, দামুড়হুদা উপজেলার কৃষকের ভাগ্য বদলাতে দামুড়হুদা কৃষি অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং লাভজনক ফসলের দিকে কৃষককে সবসময় উদ্বুদ্ধ করা হচ্ছে। তেমনই এক ফসল এই আগাম ভুট্টা। সেই উদ্বুদ্ধতার দিকে সাড়া দিয়ে এই উপজেলা কৃষকেরা ব্যাপকহারে আগাম ভুট্টা চাষ করছেন। এ বছর আবহাওয়া ভালো থাকায় আশা করি কৃষক তাঁর আগাম ভুট্টার প্রাপ্য মূল্য পাবে। তিনি আরও বলেন, এ বছর এই উপজেলায় ১৫ হাজার হেক্টর জমিতে ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  


কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা