রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় ভোট দিতে বাধা: নৌকার দুই সমর্থককে মারধর

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২১ ইং
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় ভোট দিতে বাধা: নৌকার দুই সমর্থককে মারধর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোট দিতে যাওয়ার সময় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর (নৌকা) দুই সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে। রোবরার সকাল সাড়ে ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহত দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- একই গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মাহবুব আলম (৪৫) ও মৃত জাহাবক্স বিশ্বাসের ছেলে আশরাফুর রহমান ( ৬০)। আহত মাহবুব আলম জানান, সকালে বাড়ি থেকে ভোট দিতে বড় বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলাম। এসময় বাড়ির ছাদের উপর থেকে আমাদের উপর ইট নিক্ষেপ শুরু করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) কাউছার আহমেদ বাবলুর সর্মথকরা। এতে আমাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, আহদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। বড় বোয়ালিয়া এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত