সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে খাদ্য-সামগ্রী পেল ২৭৫ পরিবার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২১ ইং
মুজিবনগরে খাদ্য-সামগ্রী পেল ২৭৫ পরিবার
করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন। মেহেরপুর প্রোগ্রাম সামাজিক দায়বদ্ধতা থেকে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারে মাঝে খাদ্য-সামগ্রী, ৪টি সাব সেন্টার ও ১১টি কমিউনিট ক্লিনিকের মাঝে সুরক্ষা-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বাগোয়ান ফুটবল খেলার মাঠে ২৭৫টি ক্ষতিগ্রস্ত পরিবারসহ মুজিবনগর উপজেলার দেড় হাজার পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয় খাদ্য-সামগ্রী। প্রতিটি পরিবারের ২৫ কেজি চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবন, ২ কেজি পেঁয়াজ, ৫টি সাবান ও ৫টি মাস্ক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার সোহেল আহম্মদ।


কমেন্ট বক্স
notebook

আকস্মিক মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী