বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ
- আপলোড তারিখঃ
২৬-১১-২০২১
ইং
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবিতে চুয়াডাঙ্গা জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যুবদল নেতারা বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই অন্যায় আচরণ বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিনা ভোটের সরকার বিদায় করতে হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, মাহবুব হোসেন, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, হাফিজুর রহমান হ্যাপি, হাফিজুল, আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খাইরুল আলম, সদস্যসচিব রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান আজিজুল, যুগ্ম আহ্বায়ক অপু মালিক, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনকসহ চুয়াডাঙ্গা সকল ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স