মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তরুণ সেরা করদাতা হলেন সৈয়দ ফরিদ আহম্মেদ

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২১ ইং
তরুণ সেরা করদাতা হলেন সৈয়দ ফরিদ আহম্মেদ
চুয়াডাঙ্গায় ২০২০-২১ করবর্ষে ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হয়েছেন বিশিষ্ট ঠিকাদার সৈয়দ ফরিদ আহম্মেদ। গতকাল বুধবার আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গা অফিস তাঁকে সেরা তরুণ করদাতা হিসেবে সম্মাননা ও ক্রেস্ট উপহার প্রদান করে। বিশিষ্ট ঠিকাদার সৈয়দ ফরিদ আহম্মেদ চুয়াডাঙ্গা পুরাতন মল্লিক পাড়ার সৈয়দ গিয়াস আহমেদ ও আনছারী বেগম দম্পত্তির পুত্র। তিনি ২০০৬ সাল থেকে আয়কর রিটার্ন প্রদান করছেন। এর আগে ২০১৭-১৮ করবর্ষে তিনি একই ক্যাটাগরিতে ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রতিষ্ঠান আরএফএম কনস্ট্রাকশন। তরুণ সেরা করদাতা সৈয়দ ফরিদ আহম্মেদ বলেন, ‘আমি ঠিকাদারী ব্যবসা শুরু করার সময় থেকেই নিয়মিত আয়কর দিয়ে থাকি। এটা ভালো বিষয় যে, আমি এবং আমার ঠিকাদারী প্রতিষ্ঠান আয়কর প্রদান করে অর্থনৈতিকভাবে পাশে থেকে দেশের কল্যাণে কাজ করছি। বিশেষ করে এখনো অনেক প্রতিষ্ঠান আছে, যারা আয়কর রিটার্ন প্রদান করে না। কিন্তু আইন মেনে আমাদের সকলেরই আয়কর রিটার্ন দেওয়া উচিত।’ -বিজ্ঞপ্তি


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা