মেহেরপুরের সেরা ৭ জন করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান
- আপলোড তারিখঃ
২৫-১১-২০২১
ইং
মেহেরপুরের উপ-কর কমিশনার সার্কেল-২১ উদ্যোগে মেহেরপুরের সেরা ৭ জন করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর উপ-কর কমিশনারের কার্যালয় আনুষ্ঠানিকভাবে মেহেরপুরের ৭ সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। উপ-কর কমিশনার মোহাম্মদ ইরানুর রহমানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
পরে কর অঞ্চল খুলনার মেহেরপুর জেলার সেরা করাদতা হিসেবে অজয় সুরেকা, নাদিম ইকবাল, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গোলাম শহীদ, খালেদ মজিবুল ইসলাম খান, ডা. সম্পা দেবী সারদা, সোহেল রানাকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অ্যাড. সরোয়ার হোসেনসহ কর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স